এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন মেসি
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগও বন্ধ করতে চান আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি বাণিজ্যিক কাজে অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৮