কোরআন হাদিসের আলোকে অমুসলিমদের অধিকার
মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ, মত ও বিশ্বাসের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন। তারা কেউ প্রতিবেশী, কেউ সহকর্মী, কেউ আত্মীয়-স্বজন, আবার কেউ ব্যবসায়িক অংশীদার। তাই অমুসলিমদের সঙ্গে একজন মুসলমানের আচরণ কেমন হবে, তাদের কী কী অধিকার রয়েছে এবং তাদের ধর্মীয় উৎসব-অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণের সীমা কোথায়—এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২:২৬