রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর!
সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বড় আয়োজন কিংবা দামি উপহারের প্রয়োজন নেই। বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই হয়ে উঠতে পারে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের শক্ত ভিত। এমনই এক সুন্দর অভ্যাস গড়ে তুলেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে চার বছর বয়সী মেয়ে রাহাকে দুটি প্রশ্ন করেন তিনি। আর সেই অভ্যাসের কথা জানিয়েছেন রণবীরের মা, অভিনেত্রী নীতু কাপুর।
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৯:৪৫