বাংলাদেশ সফরে নেই জোসেফ-হোপ, প্রথমবার টেস্ট দলে উইকহ্যাম
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে পেসার আলজারি জোসেফকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের অধিনায়ক শাই হোপকেও। অন্যদিকে, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম । ১৫ সদস্যের স্কোয়াডে চমক হয়ে এসেছে তার অন্তর্ভূক্তি।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০:১৫