ক্যানসারসহ ৭ রোগের চিকিৎসায় ১ লাখ টাকা দেবে সরকার, কারা পাবেন?
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিসসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসহায় রোগীদের এককালীন এক লাখ টাকা করে চিকিৎসা সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালার খসড়া পরিমার্জন করে সম্প্রতি ‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ চূড়ান্ত করা হয়েছে।
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭:৩৩