ফুটবল মেসিকে ছেড়ে যায়নি, সে-ই ফুটবলকে ছেড়ে দিচ্ছে: মেসির প্রথম কোচের উপলব্ধি
লিওনেল মেসির প্রথম অধ্যায়টি লেখা হয়েছিল দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে। ২০০৪ সালের ২৯ জুন; দিনটি আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। সেদিন লিওনেল মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরেছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে অনূর্ধ্ব-২০ দলের একটি প্রীতি ম্যাচে তার অভিষেক হয়।
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৮:২০