ভালো ফলন হলেও ধানের ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় মৌলভীবাজারের চাষিরা
অনুকূল আবহাওয়ায় মৌলভীবাজারে উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের আগাম আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে খুশি কৃষকরা। আধুনিক কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে ফলনে স্বস্তি মিললেও উৎপাদন খরচ তুলে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক কৃষক।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২৩:১১