ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, সেই বুলেট গ্রেফতার
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি-হুমকি দিতে দেখা যায়। ভাইরাল ভিডিওটি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। সঙ্গেসঙ্গে অস্ত্র প্রদর্শনকারীর পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:১১