প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের বড় প্রতিশ্রুতি, বাংলাদেশের সামনে নতুন অর্থনৈতিক সম্ভাবনা
জাপান সফরের অন্যতম বড় অর্জন বিশাল অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি। আর মাতারবাড়িকে কেন্দ্র করে ‘বিগ-বি ইনিশিয়েটিভ’ বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন কূটনীতিক ও অর্থনীতিবিদরা। তাদের মতে, এ সফরের মধ্য দিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে, যা ভূরাজনৈতিক অবস্থানেও বাংলাদেশকে এগিয়ে রাখবে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২২:৫