হকার উচ্ছেদে স্বস্তি মিরপুর-১ নম্বরে, যানজট কমাতে নজর অটোরিকশা-লেগুনায়
উচ্ছেদ অভিযানের পর মিরপুর-১ নম্বর এলাকার সড়কে স্বস্তি ফিরেছে। উচ্ছেদ করা হকারদের শাহ আলী কাঁচাবাজারের পাশে পুনর্বাসনের চিন্তা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রধান সড়কে কোনোভাবেই হকার বসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক। এ ছাড়া সড়কে অটোরিকশা ও লেগুনার জটলা দূর করতে ট্রাফিক বিভাগকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২৩:১৬