
পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, ডাক পেলেন ফারহান
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পাথুম নিসাঙ্কা। ছবি: এপি
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পাথুম নিসাঙ্কা। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজ থেকে ছিটকে গেছেন এই শ্রীলঙ্কান ওপেনার।
নিসাঙ্কার পরিবর্তে এই সিরিজের জন্য লাহিরু উদারাকে দলে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট নির্বাচক কমিটি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ।
শ্রীলঙ্কার ওয়ানডে দলের সদস্য হিসেবে ত্রিদেশীয় সিরিজের জন্য উদারা ইতিমধ্যে পাকিস্তানে অবস্থান করছেন। সিরিজ শুরুর আগে তিনি টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন। সম্প্রতি শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময় চোটে পড়েন নিসাঙ্কা। সেই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলমান থাকায় টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না।
ওয়ানডেতে এখনো অভিষেক না হলেও শ্রীলঙ্কার হয়ে পাঁচটি টেস্ট ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উদারা। এর মধ্যে রয়েছে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজও।
১২৫ ম্যাচের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে ৪২.৫৭ গড়ে ৮৭৭১ রান করেছেন উদারা। এই ৩২ বছর বয়সীর নামের পাশে ২০টি সেঞ্চুরি ও ৪২টি হাফ সেঞ্চুরিও আছে।
পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সূচি:
সিরিজের প্রস্তুতি হিসেবে আগামী ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদ ক্লাবে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর ৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ নভেম্বর, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
শ্রীলঙ্কার হালনাগাদকৃত দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), অঞ্জলা বান্দারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, সোনাল দিনুশা, আসিথা ফার্নান্দো, প্রবাথ জয়াসুরিয়া, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, এশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, কেশারা নুয়ান্থা, মিলান রথনায়েকে ও পাসিন্দু সুরিয়াবান্দারা।