
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৮:৩৪

ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন স্টার্ক। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক। গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলে বলের হিসাবে দ্রুততম ৪৫০ উইকেটের মালিক হয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। একই সঙ্গে টেস্টে ৪৫০ উইকেট নেয়া প্রথম বাঁহাতি বোলারও হয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার গেবেখায় সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েন ৩৬ বছর বয়সি স্টার্ক। দিনের প্রথম সেশনে উইয়ান মুল্ডারকে আউট করে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ক্যাচটি নেন ম্যাট রেনশ।
টেস্টে ৪৫০ উইকেট নিতে স্টার্কের লেগেছে ২০ হাজার ৫৭৭ বল। ম্যাকগ্রা এই মাইলফলকে পৌঁছেছিলেন ২৩ হাজার ৪৭৪ বলে। অর্থাৎ কিংবদন্তি পেসারের চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম করেছেন স্টার্ক।
বাঁহাতি বোলারদের মধ্যে এতদিন সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ড ছিল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের, ৪৩৩টি। পাকিস্তানের ওয়াসিম আকরামের উইকেট ৪১৪টি। দু'জনকেই ছাড়িয়ে গেছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৫০ উইকেট নেয়া চতুর্থ বোলার তিনি। এর আগে এই কীর্তি ছিল শেন ওয়ার্ন, ম্যাকগ্রা ও নাথান লায়নের।