
ল্যাঙ্কাশায়ার আর চুক্তি করবে না, অ্যান্ডারসনকে কি তাহলে অবসর নিতে হবে
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:৫৯

সেঞ্চুরি করে কালামের উদ্যাপন। ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা দারুণ কেটেছে বিসিবি একাদশের। বিসিবি একাদশের ৭ উইকেটে ৩৭১ রান তোলার দিনে সেঞ্চুরি করেছেন মাত্র ৬টি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন কালাম সিদ্দিকী।
সেঞ্চুরি করে কালাম থেমেছেন ১৩৫ রানে। ১৮৪ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ২০টি চার ও একটি ছয়ের মারে। জিশান আলমও সেঞ্চুরির কাছাকাছিই পৌঁছেছিলেন। ১০০ বলের ইনিংসে ৮৬ রানে কাটা পড়তে হয় তাকে। ফিফটি করেছেন আরও একজন, মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে ১০৬ বলে এসেছে ৫৯ রান।
বিসিবি একাদশে টেস্ট অভিজ্ঞতাসম্পন্ন একমাত্র প্লেয়ার জাকের আলী অনিক। ৩০ রান করেন তিনি। কালামের সেঞ্চুরি, জিশান ও রিজওয়ানের হাফসেঞ্চুরিটি কেমার রোচ, জায়দেন সিলস, জোমেল ওয়ারিক্যান ও রোস্টন চেজদের মতো বোলারদের বিপক্ষে।
দিনের সবচেয়ে বড় জুটিটি গড়েন কালাম ও রিজওয়ান। কালামকে ফিরিয়ে তাদের ৯৯ রানের জুটি ভাঙেন কেভিন উইকহ্যাম। শামিম পাটোয়ারি অপরাজিত রয়েছেন ৩৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জশুয়া বিশোপ ও কাভেম হজ।