
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে সফর থেকে সরে দাঁড়িয়েছেন কিমো পল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শামার স্প্রিঙ্গার। ১৮ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ভারত সফর শেষ করে নিজ দেশে ফিরে যাবেন কিমো পল। তার বদলি হিসেবে নেয়া স্প্রিঙ্গার এখনো টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। এছাড়া ওজে শিল্ডস ও নিয়াল স্মিথকে দলে নেয়ার বিষয়টিও বিবেচনা করেছিলেন নির্বাচকেরা। তবে চোটের কারণে শেষ পর্যন্ত তাদের কাউকে দলে রাখা হয়নি।
সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। এরপর কয়েক দিন অনুশীলন করবে সফরকারীরা। ২২ অক্টোবর বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর দুই দল যাবে সিলেটে। সেখানে ৫ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, শামার স্প্রিঙ্গার, কেমার রোচ, জেডন সিলস, কেভিন উইকম।