
কেইনের জয়ে খুশি মরিনহো, তবে এমবাপ্পের জন্য আক্ষেপ
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৯:৩

হংকং সিক্সেসে ভারতের কাছে হারল বাংলাদেশ। ছবি: ফেসবুক
জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। হংকং সিক্সেসের ১১তম স্থান নির্ধারণী ম্যাচে ভারতের কাছে শেষ বলে হেরেছে তারা। ফলে এবারের আসরে কোনো জয় ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
ম্যাচে আগে ব্যাট করে ৬ ওভারে ১১৬ রানের বিশাল সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন হাবিবুর রহমান সোহান ও সাব্বির রহমান। প্রথম ওভারেই কুলওয়ান্ত খেজরলিয়াকে তিনটি ছক্কা ও একটি চার হাঁকান তারা। তাতে আসে ২৪ রান।
তবে পরের ওভারেই ছন্দপতন। ক্রুনাল পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে শুরু করলেও পরের বলেই আউট হন সাব্বির। একই ওভারে গোল্ডেন ডাকের শিকার হন মৃত্যুঞ্জয় চৌধুরী। সোহানও ৬ বলে ১৮ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপ সামাল দেন অধিনায়ক আবু হায়দার রনি। একপ্রান্ত আগলে রেখে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালান তিনি। মাত্র ১৮ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন রনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও আটটি ছক্কা। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান করেন ৫ বলে ১২ রান।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভারত। শশাঙ্ক সিং ও রাহুল ত্রিপাঠির উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান। ১২ বলে ৩২ রান করে রাহুল ফিরলেও ঝড় অব্যাহত রাখেন শশাঙ্ক। মাত্র ১৫ বলে ৫০ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল সাতটি ছক্কা ও একটি চার।
শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রান। বল হাতে নেন রনি, দায়িত্ব দেন হাবিবুর রহমান সোহানকে। শেষ বল পর্যন্ত জমে ছিল ম্যাচ। শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ২ রান। ফিল্ডিংয়ে ভুলের সুযোগ কাজে লাগিয়ে সেই রান তুলে নেয় ভারত।
শেষ বলে ভারতকে আটকে দিতে পারলে ছক্কার সংখ্যা বেশি থাকায় টাই হওয়া ম্যাচে জয়ের মুখ দেখত বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের ভুলে সেই সুযোগ হাতছাড়া হয়। তাতে হংকং সিক্সেসে জয়হীন থাকার হতাশা নিয়েই আসর শেষ করল বাংলাদেশ।