
সিলেট টেস্ট৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৪:৪০

জিয়ান্নি ইনফান্তিনো ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পর্তুগিজ মহাতারকার দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান। একই সঙ্গে রোনালদোর অর্জনকে ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় ইনফান্তিনো বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবল ভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা দ্বারা সংজ্ঞায়িত একটি ক্যারিয়ার।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার কীর্তিও রয়েছে তার। এসব অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মের ওপর তার প্রভাবের কথাও তুলে ধরেছেন ফিফা সভাপতি।
ইনফান্তিনো আরও বলেন, ‘ক্রিস্টিয়ানো এমন কিছু কীর্তি অর্জন করেছেন, যেটা সম্ভবত কখনও পুনরাবৃত্তি করা যাবে না। কিন্তু তার কীর্তি এসব রেকর্ড, শিরোপা ও গোলকেও ছাড়িয়ে যাওয়ার মতো। তিনি একটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন, পর্তুগালের আশা ও গৌরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মঞ্চে বহন করে নিয়ে গেছেন।’
শেষে রোনালদোকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো বলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।