
ছন্দে থাকা ভারত পেল দ্বিতীয় সর্বোচ্চ বড় হারের স্বাদ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৬:৩৪

রানাকে সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করেছেন বিশপ। ছবি:এএফপি
নাহিদ রানা সোনার ডিম পাড়া হাঁস। বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। তাকে ব্যবহারে বিসিবির আরও বেশি সতর্ক হওয়া উচিৎ বলে মনে করেন ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে একটা সময় ছিল স্পিন নির্ভরতা। মিরপুরে উইকেটেও তৈরি হত তাদের সুবিধা-মতো। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। টাইগার পেসারদের দাপট নিয়ে আলোচনা পুরো বিশ্বজুড়ে।
অভিষেকের পর থেকেই মুগ্ধতা ছড়াচ্ছেন নাহিদ রানা। তার প্রশংসায় বিভোর বিশ্বের কিংবদন্তিরা। তাদেরই একজন ইয়ান বিশপ। নাহিদ রানাকে নিয়ে প্রায়ই পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অস্ট্রেলিয়ার মাটিতে তার বোলিং দেখতে না পেরে হয়েছেন হতাশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে আসা বিশপ নাহিদকে মিস করছেন। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া নাহিদ এখনও ফিট হতে পারেননি। তাকে নিয়ে আরও সতর্ক হওয়ার বার্তা এই কিংবদন্তির।
বিশপ বলেন, ‘নাহিদ বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টারদের একজন। ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে সে। বিশ্বের প্রতিটি দলই একজন নাহিদ রানাকে খুঁজছে। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তাকে বল করতে দেখার জন্য মুখিয়ে ছিলাম, তাই সে না থাকায় কিছুটা হতাশ হয়েছি। তবে তার সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাস্ট বোলিং খুবই কঠিন কাজ এবং অন্যদের তুলনায় বেশি ইনজুরিপ্রবণ হয়। তাই আমি বলব তাৎক্ষণিক সাফল্যের লোভে পড়ে ‘সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না’।’
নাহিদ রানা সবার আলোচনার কেন্দ্রে থাকলেও বিশপের মতে বাংলাদেশের পেস বিপ্লবের কারিগর তাসকিন আহমেদ। হাসান মাহমুদেও মুগ্ধ এই কিংবদন্তি। তিনি বলেন, ‘পেস বোলিংয়ের বিপ্লব নাহিদ রানাকে দিয়ে শুরু হয়নি। ১০ বছর আগ থেকে তাসকিনকে চিনি। এরপর এবাদত, শরিফুল ও হাসানের হাত ধরে এই আক্রমণ গড়ে উঠেছে। সব কন্ডিশনে জেতার মতো পেস ইউনিট তৈরির কৃতিত্ব বিসিবির। হাসান বিশ্বের অন্যতম সেরা লাইন বোলার। কেন্ট তাকে নিয়েছে, কারণ সে আগে থেকেই দুর্দান্ত। তাসকিন, হাসান ও নাহিদকে আবার একসঙ্গে বোলিং করতে দেখার অপেক্ষায় আছি।’
ওয়ানডেতে বাজে সময় কাটালেও শান্তর অধীনে টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দ বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে আছে চার নম্বরে। তৈরি হয়েছে ফাইনাল খেলার সম্ভাবনাও। টাইগারদের কাছ থেকে বড় একটা চমক দেখতে চান বিশপ।