
সাফ চ্যাম্পিয়নশিপশেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতল ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৯:১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন টম ব্যান্টন। তার সেঞ্চুরিতে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। ছবি: এএফপি
মাহলি বিয়ার্ডম্যানের অভিষেক রাঙানো বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরির পর বোলারদের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।
রোববার (১৫ নভেম্বর) অ্যাডিলেড ওভালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই জয় তুলে নেয় ইংল্যান্ড। ফলে সিরিজে ১-১ সমতা ফিরেছে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ওপেনার টম ব্যান্টন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার পথে ৯৯ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা।
উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্সও দারুণ অবদান রাখেন। ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা।
এ ছাড়া জো রুট ৬৮ বলে ৬২ রান করেন। পাঁচটি চারের সাহায্যে সাজানো ছিল তার ইনিংস। উইল জ্যাকস ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
স্যাম কারান ৯ বলে ১৪ রানের ক্যামিও খেলেন, যার মধ্যে ছিল একটি ছক্কা। শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন গাস অ্যাটকিনসন। তার ইনিংসে ছিল দুটি ছক্কা।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাভিয়ের বার্টলেট। ১০ ওভারে ৭২ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও কুপার কনোলি একটি করে উইকেট শিকার করেন।
৩৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৩ ওভারে ২২০ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলাররা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেন। পেসার গাস অ্যাটকিনসন ছিলেন বোলিং আক্রমণের নেতৃত্বে।
রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মাত্র ২৯ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। শুরুতেই ইংলিশ বোলারদের আঘাতে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় তারা।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮২ বলে ৬৪ রান করেন ক্যামেরন গ্রিন। তার ইনিংসে ছিল দুটি ছক্কা। ম্যাট রেনশ কিছুটা প্রতিরোধ গড়ে ৭৪ বলে ৬৩ রান করেন। ছয়টি চারে সাজানো ছিল তার ইনিংস।
এ ছাড়া অ্যাডাম জাম্পা ১৫ বলে ১৮ রান করেন, যেখানে ছিল একটি চার ও একটি ছক্কা। রাইলি মেরেডিথের ব্যাট থেকে আসে ১৭ রান। তবে অস্ট্রেলিয়ার বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন অ্যাটকিনসন। ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া লিয়াম ডসন ও স্যাম কারান দুটি করে উইকেট নেন। সনি বেকার ও জোফরা আর্চার একটি করে উইকেট তুলে নেন।