
২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:৩

আবারও সাফের শিরোপা জিতল ভারত। ছবি: সংগৃহীত
পারল না পাকিস্তান, আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফাইনালে ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের শিরোপা জিতল ভারত।
প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারত। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে এগিয়ে যায় পাকিস্তান। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে লিড নেয় তারা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আক্রমণের ধার বাড়ায় ভারত। তবে ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাদের ফুটবলার জুনায়েদকে। একজন কম নিয়ে খেলতে হওয়ায় বাকি সময়ে চাপ সামলানো কঠিন হয়ে পড়ে পাকিস্তানের জন্য।
এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ভারত। সন্দীপ মান্ডির গোলে সমতায় ফেরে দলটি। এরপর জয়ের জন্য আক্রমণ অব্যাহত রাখে তারা। শেষ পর্যন্ত সুহাইল ভাটের গোলে এগিয়ে যায় ভারত। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এই জয়ে সাফের শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল ভারত।