
টস জিতে জিম্বাবুয়ের আগে ব্যাট করার সিদ্ধান্ত, নেই লিটন দাস
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৯:১৪

জোসে মরিনিয়ো ও ভিনিসিউস জুনিয়র। ছবি: এএফপি
ভিনিসিউস জুনিয়রের প্রশংসা করে জোসে মরিনিয়ো বলেছেন, তিনি ব্রাজিলিয়ান ফুটবলারের জায়গায় থাকলে গত গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতেন। মরিনিয়ো মনে করেন, রিয়াল মাদ্রিদে সময় কিছুটা প্রতিকূলে থাকলেও ক্লাবকে ভালোবাসেন বলেই ভিনি ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন।
ভিনিসিউস ২০২২ ও ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে সাম্প্রতিক মৌসুমগুলোতে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজ দলের সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে।
ভিনিসিউস সম্প্রতি লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। তার পাশে দাঁড়িয়ে মরিনিয়ো বলেছেন, ‘আমি যদি ভিনিসিয়ুসের জায়গায় থাকতাম, তাহলে সম্ভবত এখানে থাকতাম না। গত গ্রীষ্মে আমি এমন কোনো লিগ, দেশ, ক্লাব ও স্টেডিয়ামে যাওয়ার জন্য জোর দিতাম, যেখানে আমাকে সম্মান করা হবে। কিন্তু সে রিয়ালের সমর্থক। ক্লাব ও শহরটিকে ভালোবাসে।’
তিনি বলেন, ‘আমার মনে হয়, এমন কিছুই নেই, এমন কেউ নেই, যে তার কাছ থেকে জীবনযাপন ও কাজ করার আনন্দ কেড়ে নিতে পারবে। ছেলেটি অসাধারণ।’
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মরিনিয়ো আরও বলেন, ‘সে যখন চুক্তিতে সই করেছে, তখন করেছে এই কারণে যে মাদ্রিদ তার বাড়ি। রিয়াল মাদ্রিদই তার বাড়ি। ড্রেসিংরুমে আনন্দের অন্যতম প্রধান উৎস সে। আগে আমি যা বলেছি, তার অর্থ হলো, একজন খেলোয়াড় হিসেবে আমার সামনে যদি অনেক বিকল্প থাকত, তাহলে তার মতো মানসিক শক্তি নিয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারতাম কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’