
নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন কুশাগ্রা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২২:৫৭

হাভিয়ের তেবাস। ছবি: এপি
রিয়াল মাদ্রিদ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে। ক্লাবটির অভিযোগ, তেবাস তাদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির শাসনামলের পদ্ধতির তুলনা করেছেন।
তেবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে রিয়াল মাদ্রিদের কঠোর সমালোচনা করেন। ক্লাবটির নিজস্ব টেলিভিশন চ্যানেলে ম্যাচের রেফারিরা কীভাবে তাদের জয়ের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করেন, তা নিয়ে প্রচার চালানোর পদ্ধতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
রিয়াল মাদ্রিদ তাদের টেলিভিশন চ্যানেলে নিয়মিত এমন ভিডিও প্রকাশ করে, যেখানে আসন্ন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের সিদ্ধান্তের কথিত গুরুতর ভুলগুলো তুলে ধরা হয়। তেবাস এই কৌশলের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারণাপদ্ধতির তুলনা করেন।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘স্প্যানিশ ফুটবলের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি ক্লাবটিকে, এর পরিচালনাকে এবং টেলিভিশন চ্যানেলকে হেয় করার উদ্দেশ্যে তাদের প্রচারপদ্ধতির সঙ্গে নাৎসি শাসনামলের পদ্ধতির তুলনা করবে, এটি রিয়াল মাদ্রিদের কাছে সম্পূর্ণ অসহনীয় এবং অত্যন্ত গুরুতর বিষয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি নাৎসি মতাদর্শকে বোঝাননি, এমন ব্যাখ্যা দিলেও তার বক্তব্যের গভীর অপমানজনক, নৈতিকভাবে ঘৃণ্য এবং প্রাতিষ্ঠানিক মর্যাদার পরিপন্থী চরিত্র কোনোভাবেই কমে না।’
রিয়াল মাদ্রিদের অভিযোগ, নেগ্রেইরা মামলার বিষয়ে ক্লাব ও রিয়াল মাদ্রিদ টেলিভিশনের বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করতেও তেবাস এসব মন্তব্য ব্যবহার করছেন।