
বাংলাদেশকে আইসিসির জরিমানা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৭:৩১

চিন্ময় সুতার। ছবি: সংগৃহীত
চিন্ময় সুতার। আজকের আগে ভারতের এই ক্রিকেটারের নাম কয়েকশ লোক জানতেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা যায়। ‘অখ্যাত’ এই ক্রিকেটারই জায়গা করে নিলেন ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারার ও হানিফ মোহাম্মদদের মতো ব্যক্তিদের পাশে। দশম ব্যক্তি ও ১২তম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রান করেছেন তিনি।
সুতার এই কৃতিত্ব অর্জন করেছেন রঞ্জি ট্রফির প্লেট ডিভিশনের ম্যাচে। সোমবার (১৯ অক্টোবর) মিজোরামের হয়ে নাগাল্যান্ডের বিপক্ষে এই ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে চতুর্গুণ শতরান করা দ্বিতীয় ক্রিকেটারও বনে গেলেন। ১৯৪৮ সালে পুনেতে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন বিবি নিম্বলকর।
১৯৯৪ সালে ডারহামের বিপক্ষে ওয়ারউইকশায়ারের হয়ে অপরাজিত ৫০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লারা। পরবর্তী সময়ে ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অপরাজিত ৪০০ রানও করেছিলেন তিনি। পাকিস্তানের হানিফ মোহাম্মদও ৫০০ রানের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। ১৯৫৯ সালে করাচির হয়ে ভাওয়ালপুরের বিরুদ্ধে খেলতে নেমে তিনি ৪৯৯ রান করেছিলেন।
ডন ব্র্যাডম্যান ১৯৩০ সালে করেছিলেন ৪৫২ রান। চারশর বেশি রান করা অন্যরা হলেন- বিল পন্সফোর্ড (দুবার), আফতাব বালোচ, আর্চি ম্যাকল্যারেন, স্যাম নর্থইস্ট ও গ্রায়েম হিক।
সুতারের এটি ছিল কেবল দ্বিতীয় ম্যাচ, অভিষেক ম্যাচে ৯৯ রান করে রান আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংস খেলতে নেমেই দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৪৬টি চার ও ৭টি ছক্কার মারে। মিজোরামের শেষ ব্যাটার লালরেমপুইয়া যখন ক্রিজে যোগ দেন, তখন সুতারের রান ছিল ২৩১। শেষ পর্যন্ত ৫১৭ বল খেলে অপরাজিত ৪০০ রান করেন তিনি। মিজোরাম ৯ উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে।