
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:২২

ভারত ৩-২ গোলে জিতেছে। ছবি: সংগৃহীত
ফুটবল এমনই। কোনো দলের পুরো ম্যাচের পারফরম্যান্স যেমনই হোক, ফল বদলে দেওয়ার জন্য অল্প সময়ই যথেষ্ট। ভারতের কাছে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচজুড়ে পাত্তাই পায়নি পাকিস্তান। কিন্তু যোগ করা সময়ে জোড়া গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল। যদিও শেষ পর্যন্ত তাদের কপালে হারই জুটেছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ৩-২ গোলে জয় দিয়ে সাফ শুরু করেছে। পাকিস্তান পেনাল্টি মিস না করলে এ ম্যাচ থেকে এক পয়েন্ট আদায় করে নিতে পারত। ৩৫ মিনিটে পেনাল্টি মিস করা দলটি তাদের দুটি গোলই পেয়েছে ৯০ মিনিটের পর।
দুই দলের অধিনায়কের করমর্দন করার এই ম্যাচে ভারত পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরে। তার চাক্ষুস প্রমাণ প্রথমার্ধে ভারতের ৩ গোল। ১৩ মিনিটে লিড এনে দেওয়ার পর সুহাইল আহমাদ জোড়া গোল পূর্ণ করেন ১৯ মিনিটের মধ্যে।
কিপজেন দলের তৃতীয় গোলটি করেন ম্যাচের ৩২ মিনিটে। এর কিছুক্ষণ পর ভারতের ডি বক্সে বল নিয়ে এসে ফাউলের শিকার পাকিস্তানের এক খেলোয়াড়। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু পাকিস্তান সেটাকে গোলে রূপ দিতে পারেনি। ফলে ৯১ মিনিটে নাজিম ও ৯৪ মিনিটে গাজি গোল করলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।