
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:২৭

সাফের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ডিজে সঞ্জয়। ছবি: ফেসবুক
নানা অব্যবস্থাপনার মাঝেও উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করতে যাচ্ছে সাফ। দুই ম্যাচের মাঝখানে থাকবে আধাঘন্টার আয়োজন। যেখানে পারফর্ম করবেন গত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানো বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়। নিজ দেশের ভক্তদের সামনে পারফর্ম করতে মুখিয়ে আছেন এই তারকা।
সাফের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করতে সঞ্জয়কে উড়িয়ে আনা হয়েছে সূদুর কানাডা থেকে। প্রথম দিন সাফ চ্যাম্পিয়নশিপ দেখতে আসা দর্শকরা ম্যাচের ফাঁকে বাড়তি বোনাস হিসেবে দেখতে পাবেন এই মিউজিক কম্পোজারের পারফরম্যান্স।
দুই ম্যাচের মাঝখানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য স্লট রাখা আছে ৩০ মিনিটের। যার ২০ মিনিটই বরাদ্দ সঞ্জয়ের জন্য। এছাড়াও আছে আরো তিন স্থানীয় শিল্পীর পারফরম্যান্স। সব মিলিয়ে এই শো'তে অংশ নেবেন শতাধিক শিল্পী। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সঞ্জয় দেব।
বাংলাদেশি বংশোদ্ভুত এই কানাডিয়ান মিউজিক কম্পোজার বলেন, 'সবসময় কৃতজ্ঞ (ঈশ্বরের কাছে)। দারুণ অনুভূতি। আমি স্টেজে উঠতে চাই। সবার মাঝে এই এনার্জি ছড়িয়ে দিতে চাই। এখানে (বাংলাদেশ) এসে অনেক ভালো লাগছে। এটা আমার বাড়ি এবং আমি অত্যন্ত রোমাঞ্চিত।'
গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভুত কম্পোজার সঞ্জয় দেব। এবার নিজ দেশে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে নিজেকে উপস্থাপন করবেন তিনি। যা সঞ্জয়ের কাছে আলাদা অনূভূতির।
তিনি বলেন, 'দেশে যে এনার্জিটা পাই, এটা সব জায়গার থেকে আলাদা। এখান থেকে অনেক ভালোবাসা পাই, অনেক মানুষের দোয়া পাই, সেটার জন্যই আমরা এগিয়ে যেতে পারছি। দেখা হবে আগামীকাল (৫ নভেম্বর)।'
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের। রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভুটান।