
বোলার হান্টে নজর কাড়লেন হারিস রউফের অ্যাকশনে বোলিং করা কাউসার
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৭:৬

কিউই ওপেনার ডেভন কনওয়ে। ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। পরীক্ষায় তার কনকাশন ধরা পড়েছে। একই ঘটনায় চোট পেয়েছিলেন ম্যাট হেনরিও। তবে সুস্থ হয়ে উঠেছেন এই পেসার।
৩ নভেম্বর ইডেন পার্কে অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষে জড়ান কনওয়ে ও হেনরি। পরে দুজনেরই হেড ইনজুরি অ্যাসেসমেন্ট করা হয়। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, ‘পরবর্তী পরীক্ষার জন্য কনওয়েকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার কনকাশন (মস্তিষ্কে আঘাত) ধরা পড়ে। ফলে আগামীকাল (বুধবার) ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি।’
কনওয়ের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন টিম সেইফার্ট। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয়, সেইফার্ট আমাদের স্কোয়াডের ব্যাকআপ ব্যাটার। তাই ডেভ (কনওয়ে) খেলতে না পারলে সম্ভবত সরাসরি তার জায়গায় সেইফার্টকেই নেয়া হবে।’
এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। ৪ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।