
যুক্তরাষ্ট্রের কারাগারে বাড়ছে ইসলাম গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৯:৩৬

ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত-পুণ্যার্থীদের উপস্থিতিতে চলছে পূজার আনুষ্ঠানিকতা। ছবি: ভিডিও থেকে নেয়া
দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমীর আচার-অনুষ্ঠান শেষ হয়েছে সন্ধিপূজার মধ্য দিয়ে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত-পুণ্যার্থীদের উপস্থিতিতে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর কাছে দেশ ও মানুষের মঙ্গল, রোগমুক্তি এবং ভেদাভেদহীন সমাজের প্রার্থনা করেন ভক্তরা।
মহাঅষ্টমীর অন্যতম গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। সকাল ৭টা ৫৫ মিনিটে শুরু হয়ে ৮টা ৪৩ মিনিটে শেষ হয় সন্ধির লগ্ন। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট এই ৪৮ মিনিটজুড়েই অনুষ্ঠিত হয় সন্ধিপূজা।
অষ্টমীর বিশ্বাস অনুযায়ী, এই দিনেই দেবী দুর্গার হাতে অসুরের বধ হয়। অশুভ শক্তির পরাজয় আর শুভশক্তির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভক্তদের মনে জাগে মঙ্গল ও শান্তির প্রত্যাশা।
সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমীর আচার শেষ হলেও উৎসবের আনন্দে ভাটা নেই। দিনজুড়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা উদ্যাপন, খাওয়া-দাওয়া আর আনন্দে সময় কাটানোর পরিকল্পনা ভক্তদের।