
মাগুরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা নয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৫:৪২

এসআরবির বিশেষ নিরাপত্তা। সংগৃহীত ছবি
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসআরবি-২-এর অধিনায়ক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি বিশেষ ব্যবস্থা নিয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল হটলাইন নম্বরের ব্যবস্থা চালু করা হয়েছে।
নয়মুল হাসান বলেন, গুজব প্রতিরোধে সাইবার ইউনিট কাজ করছে। গুরত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি বলেন, দেশে কোনো সংখ্যা লঘু নেই। সবাই বাংলাদেশের নাগরিক৷ সবাই মিলে বৈচিত্র্যের বাংলাদেশ স্থাপনের আহ্বান।
তিনি আরও বলেন, দশমী আসার সঙ্গে সঙ্গে ভিড় বৃদ্ধি পাবে। এর সঙ্গে সঙ্গে নিরাপত্তা পরিধিও বৃদ্ধি করা হবে।