
নামাজের বৈঠকে কখন শাহাদাত আঙুল ইশারা করবেন?
ইসলাম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩১

নতুন এ সেবার ফলে বয়স্ক ও হাঁটাচলায় অসুবিধা রয়েছে এমন ওমরাহযাত্রীরা সহজেই বৈদ্যুতিক গাড়ি বুক করতে পারবেন।
পবিত্র মক্কার মসজিদুল হারামে কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ করার জন্য বৈদ্যুতিক গাড়ি বুকিংয়ের সুবিধা চালু করেছে নুসুক অ্যাপ। নতুন এ সেবার ফলে বয়স্ক ও হাঁটাচলায় অসুবিধা রয়েছে এমন ওমরাহযাত্রীরা সহজেই বৈদ্যুতিক গাড়ি বুক করতে পারবেন।
রোববার (২৫ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
নতুন এ ব্যবস্থায় ওমরাহযাত্রীরা নুসুক অ্যাপের মাধ্যমে তাওয়াফ ও সাঈ পালনের জন্য বৈদ্যুতিক গাড়ি বুক করতে পারবেন। বিশেষ করে দীর্ঘ সময় হাঁটতে কষ্ট হয় এমন মুসল্লিদের জন্য এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মসজিদুল হারাম ও মসজিদে নববির কার্যক্রম তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষের সহযোগিতায় এ সেবা পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ বৈদ্যুতিক গাড়ি সরবরাহের পাশাপাশি ব্যবহারকারীদের প্রয়োজনীয় সহায়তা এবং ইবাদত পালনের সময় তাঁদের চলাচলের সুবিধা নিশ্চিত করছে।
সৌদি আরবে ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নুসুক অ্যাপে বৈদ্যুতিক গাড়ি বুকিংয়ের এ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন বয়স ও শারীরিক সক্ষমতার মানুষের জন্য ইবাদত পালনের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
যেভাবে বুক করবেন
বৈদ্যুতিক গাড়ি বুক করতে প্রথমে মুঠোফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে থাকা নির্ধারিত বিকল্প অনুসরণ করে বুকিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।