
সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

নবীজি বেশিরভাগ সময় রাতে কোরআন তিলাওয়াত করতেন।
নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় মুদ্রিত বইয়ের প্রচলন ছিল না। তবে তিনি কুরআনুল কারিমকেই সর্বোত্তম গ্রন্থ হিসেবে গ্রহণ করেছেন। ভালোবেসেছেন।
কুরআনই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় বই। এ কুরআনই তার উপর প্রেরিত হয়েছে। তিনি নিজে পাঠ করতেন, সাহাবিদের শেখাতেন, জীবনব্যাপী এর শিক্ষা অনুসরণ করতেন। এছাড়া, নবীজি সা. পূর্ববর্তী নবীদের কিতাব যেমন তাওরাত, যাবুর ও ইনজিলের সত্য অংশের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাদের শিক্ষা সম্পর্কে অবগত ছিলেন। তবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় ছিল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন।
পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ ও শ্রেষ্ঠ গ্রন্থ আল-কুরআন। কুরআনকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন। কুরআন থেকে মানুষ উপদেশ গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। কুরআন পাঠ, কোরআন নিয়ে ভাবনা, কোরআন বোঝার চেষ্টা করা, সবই ইবাদত। এত শ্রেষ্ঠ কিতাবের প্রতি আমাদের অনেকেরই ভালোবাসার কমতি আছে। নবীজির উপর প্রেরিত দেখেই নবীজি কোরআনকে ভালোবাসেননি। ভালোবেসেছেন এটা আল্লাহর কালাম দেখে। তাই আমাদেরও কোরআনকে ভালোবাসতে।
পৃথিবীর সবচেয়ে প্রিয় গ্রন্থ হতে হবে কুরআন। কুরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমাদের সন্তানদের কুরআন শেখাতে হবে। শিশুকে ছোটবেলা থেকেই বয়স বেঁধে কোরআন পাঠে অভ্যস্ত করে তুলতে হবে। এটি খুবই জরুরি। প্রথমেই তাকে ছোট ছোট সুরা শিক্ষা দেয়া।
এর পর ধীরে ধীরে বড় বড় সুরা শিক্ষা দেয়া। এরপর একটু বুঝ পরিপক্ব হলেই কুরআনের অর্থ বুঝতে সাহায্য করা। কুরআনে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন! বিভিন্ন জিনিসের কত সুন্দর বর্ণনা দিয়েছেন! তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। এর মাধ্যমে তার ভেতরে শিশুকাল থেকেই কুরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে। যেমন নবীজি কোরআনকে ভালোবাসতেন, আমরাও ভালোবাসতে পারবো কোরআনকে।
আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে, বসে ও শুয়ে কুরআন তিলাওয়াত করতেন। অজু ছাড়াও তিনি কুরআন পাঠ করতেন। তবে স্ত্রী সহবাস জনিত কারণে অপবিত্র হলে পবিত্রতা অর্জন না করে কুরআন পড়তেন না। তিনি আওয়াজ উঁচু করে সুন্দর সুর দিয়ে কুরআন তিলাওয়াত করতেন।
হজরত আব্দুল্লাহ ইবনে মুগাফ্ফাল রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণি, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আওয়াজের মাধ্যমে কুরআনের সৌন্দর্য বৃদ্ধি কর। অর্থাৎ, তোমরা সুন্দর আওয়াজের মাধ্যমে কুরআন পড় (বুখারি: ৭৫২৭) তিনি আরও বলেছেন, আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠের অধিকারী নবীর কাছ থেকে সুন্দর স্বরে কোরআন তিলাওয়াত যেমনভাবে শুনেন অন্য কোন বস্তুকে সে রকমভাবে শ্রবণ করেন না (বুখারি: ৭৫৪৪)
নবীজি বেশিরভাগ সময় রাতে কুরআন তিলাওয়াত করতেন। আমরাও রাতে কুরআন তিলাওয়াত করবো। কারণ কুরআন তিলাওয়াতের উদ্দেশ্য তার অর্থ ও মর্ম ভালোভাবে আয়ত্ত করা। এর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময় রাতের বেলা। দিনের বেলা মানুষের কোলাহলের কারণে নিরিবিলি একাগ্রচিত্তে গভীরতার সঙ্গে তিলাওয়াত করা সম্ভব হয় না।
সে জন্য নিয়মিত কিছু সময় রাতের গভীরে তিলাওয়াত করা। এর মাধ্যমে কুরআনের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মনি-মুক্তা খুঁজে পাওয়া যাবে। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ সা. বলেছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে ঈর্ষা করা যায় না। এক ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা কুরআন শিক্ষা দিয়েছেন, সে তা দিন-রাত তিলাওয়াত করে।
আর তা শুনে তার প্রতিবেশীরা তাকে বলে, হায়! আমাদের যদি এমন জ্ঞান দেয়া হতো, যেমন অমুককে দেয়া হয়েছে, তাহলে আমিও তার মতো আমল করতাম। অন্য আরেক ব্যক্তি, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন। সে সম্পদ সত্য ও ন্যায়ের পথে খরচ করে। এ অবস্থা দেখে অন্য এক ব্যক্তি বলে, হায়! আমাকে যদি অমুক ব্যক্তির মতো সম্পদ দেয়া হতো, তাহলে সে যেমন ব্যয় করছে, আমিও তেমন ব্যয় করতাম (বুখারি: ৫০২৬)
প্রাসঙ্গিক: