
হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী
ধর্ম
ধর্ম ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩

নামাজে খুশু-খুজু বজায় রাখাই মূল উদ্দেশ্য। ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো
ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। নামাজ। নামাজে একাগ্রতা ও মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজে চোখ খোলা রাখা এবং সিজদার স্থানে দৃষ্টি রাখা। অকারণে চোখ বন্ধ করে রাখা মাকরুহ। তবে সামনে এমন কিছু থাকলে, যা মনোযোগ নষ্ট করে, কিংবা চোখ খোলা রাখলে একাগ্রতা বজায় রাখা কঠিন হয়, সে ক্ষেত্রে চোখ বন্ধ রাখা জায়েজ।
নামাজে খুশু-খুজু বা বিনয় ও একাগ্রতা অর্জন সম্পর্কে মহান আল্লাহ বলেন-- নিশ্চয়ই মুমিনরা সফলকাম, যারা নিজেদের নামাজে বিনয়ী ও একাগ্র থাকে। (সুরা মুমিনুন, আয়াত ১-২)
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে দৃষ্টি সিজদার স্থানে রাখতেন-- এ মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়।
আলেমদের মতে, নামাজে খুশু-খুজু বজায় রাখাই মূল উদ্দেশ্য। তাই চোখ বন্ধ রাখাকে নিয়ম বা সুন্নত মনে করা যাবে না।
সুতরাং, স্বাভাবিক অবস্থায় নামাজে চোখ খোলা রাখাই উত্তম। তবে মনোযোগ ধরে রাখার প্রয়োজনে চোখ বন্ধ রাখলে অসুবিধা নেই।