প্রশাসকের দায়িত্ব পাওয়া ব্যক্তিদের যে বার্তা দিলেন আখতার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২০:৫৪

গণপরিবহনে বয়স্ক যাত্রীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান।
গণপরিবহনে সিনিয়র সিটিজেন বা বয়স্ক যাত্রীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক ফেসবুক পোস্টে নিজের বাবার মৃত্যুর তথ্য জানিয়ে তিনি এ বার্তা দেন।
ফেসবুক পোস্টে নাকিবুর লিখেন, আব্বু গত ২৪ অক্টোবর, দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহূর্তেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে উনি অসুস্থতা অনুভব করে আশপাশের লোকজনের কাছে বসতে চেয়েছিলেন। কিন্তু কেউ জায়গা ছেড়ে তাকে বসতে দেননি বলে অভিযোগ করেন নাকিবুর।
তিনি লিখেছেন, আমার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পড়ে যান। আল্লাহ তার মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন। কিন্তু সন্তান হিসেবে এইটুকু মেনে নেয়া কষ্টকর।
তবে এসব নিয়ে কোনো রাগ অভিমান নেই জানিয়ে এনসিপির এ নেতা পোস্টে লিখেছেন, শুধু এইটুকুই বলবো সবাইকে, চলতে ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করুন। আপনি আজকে যাকে ইগনোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্যকারো বাবা।
পোস্টের শেষদিকে তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, নাকিবুর রহমানের বাবার নাম ড. মুহা. নজীবুর রহমান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে মেট্রোরেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।