
লোকবল নেবে এনআরবি ব্যাংক
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫২

আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগৃহীত ছবি
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২৫ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: সিকিউরিটি গার্ড, ২৫ জন।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া, ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসে ১০ হাজার টাকা করে বেতন দেয়া হবে। সেইসঙ্গে সম্পূর্ণ ফ্রি থাকা-খাওয়া, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাসসহ কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট দেয়া হবে। কর্মস্থল দেশের যেকোনো জেলায়।
আবেদনের নিয়ম: সরাসরি অথবা কুরিয়ারের আবেদন করা যাবে।
আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২।
আবেদনের সময়সীমা: আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।