
চার মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিমধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল উৎস ইসরাইলি দখলদারিত্ব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৩:৪৯

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। একই সময়ে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান শহর লক্ষ্য করে দুটি বিস্ফোরকবাহী ড্রোনও নিক্ষেপ করে তারা।
তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্কতার সঙ্গে হামলাগুলো নস্যাৎ করে দিয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ভূপাতিত করে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এসব হামলার ঘটনা ঘটে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। তারা জানায়, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার চেষ্টা বৃদ্ধির মধ্যেই এই সর্বশেষ ঘটনাটি ঘটল।
এর আগে ভোর ৪টার কিছু সময় পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তাদের 'আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম'-এর মাধ্যমে রিয়াদ, নাজরান এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াদি আল-দাওয়াসিরে সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কবার্তা জারি করে। এর কয়েক মিনিটের মধ্যেই রাজধানী রিয়াদজুড়ে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সৌদি-ইয়েমেন জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি এক্সে জানান, রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। এর আগে এক পৃথক বার্তায় তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও একটি ড্রোন ধ্বংসের খবর জানান।