
এ বছর সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ১৮:১৬

বুধবার (৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার সম্ভাব্য বিভিন্ন বিকল্প খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক।
বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সম্ভাব্য পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা সাময়িকীটিকে জানিয়েছেন, এই পরিকল্পনা থেকে বোঝা যায়, নির্বাচনের আগে জ্বালানির দাম কমানো এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতে অগ্রগতি দেখানোর বিষয়ে ট্রাম্প কতটা গুরুত্ব দিচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য হামলার আকার ও লক্ষ্যবস্তু কী হবে এবং শেষ পর্যন্ত প্রশাসন হামলা চালানোর সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে এখনো আলোচনা চলছে।
ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে। তার ভাষ্য অনুযায়ী, এটি মধ্যবর্তী নির্বাচনের কিছুদিন আগে অথবা নির্বাচনের পরপরই শেষ হতে পারে।
ইরানকে ‘ম্যানিপুলেট’ করতে দেবেন না ট্রাম্প: হোয়াইট হাউস কর্মকর্তা
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ইরান সরকার অতীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের যেভাবে ‘ম্যানিপুলেট’ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেভাবে প্রভাবিত করতে দেবে না ওয়াশিংটন।
ওই কর্মকর্তা বলেন, ইরানের ‘অনিবার্য পতন’ যেভাবে এগোচ্ছে, ট্রাম্প তা স্বাভাবিক গতিতে চলতে দিতে ‘স্বাচ্ছন্দ্যবোধ করছেন’। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে, কারণ দেশটি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের অর্থনীতি ধসে পড়ছে।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং সেখানকার সব নৌমাইন হয় সরিয়ে ফেলা হয়েছে, নয়তো বিস্ফোরিত করা হয়েছে। তিনি জানান, প্রতিদিন ‘কয়েক কোটি ব্যারেল তেল’ হরমুজ প্রণালি দিয়ে নৌবাহিনীর পাহারায় বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা