
ট্রাম্প যেখানে চুক্তি দেখেন, পুতিনের চোখে তা রাশিয়ার জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:৯

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুর দিকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে সংঘাত শুরুর বিরোধিতা করেন বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) বেনামী সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এই বিষয়ে অবগত তিনজন ব্যক্তি ব্রিটিশ একটি সংবাদপত্রকে জানিয়েছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ১০ অক্টোবরের দিকে ইরানি পারমাণবিক স্থাপনা ও শাসকগোষ্ঠীর বিভিন্ন কেন্দ্র, পাশাপাশি জ্বালানি কেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে সংঘাত শুরু না করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ইসরাইলেও নির্বাচন আসন্ন, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য নেসেট নির্বাচনে নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত হওয়ার কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমসকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প যদি ইসরাইলকে হামলা চালানোর জন্য ‘সবুজ সংকেত’ দেওয়ার সিদ্ধান্ত নিতেন, তবে সেই হামলাগুলো ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো হামলার চেয়ে আরও তীব্র হতো।
তবে যুক্তরাষ্ট্র এই হামলায় অংশ নিত কি না, নাকি ইসরাইল একাই তা পরিচালনা করত, সে বিষয়টি অস্পষ্ট বলেই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
যদিও একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নির্বাচনের পর আগামী সপ্তাহগুলোতে এ ধরনের হামলা পুনরায় শুরু হওয়াটা ‘অযৌক্তিক কোনো পরিস্থিতি নয়’।
একটি সূত্র জানিয়েছে, ইসরাইল লক্ষ্যবস্তুগুলোর একটি নতুন তালিকা প্রস্তুত করেছে, যার মধ্যে এমন সব বেসামরিক অবকাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে যেগুলোতে আগে কখনো হামলা চালানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলার জন্য নেতানিয়াহুর চাপ দেওয়ার খবর সামনে আসার ঘটনা এটিই প্রথম নয়।
তবে এই প্রতিবেদনের প্রেক্ষাপটে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরাইলকে সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহের নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, ইসরাইল যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তাদের ধ্বংস করে দেওয়া হবে।