
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৪:৫২

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রাণঘাতী হামলার পর প্রায় দুই দিন ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এবার বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
সোমবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে জিএসিএ জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও পরিচালনাগত সক্ষমতা যাচাইয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব যাচাই কার্যক্রম চলছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব যাচাই কার্যক্রম চলছে। বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় কার্যক্রম শুরুর উপযোগিতা যাচাই করাই এর উদ্দেশ্য।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। এর একদিন পর রোববার বিকেলে আরেক দফা হামলার শিকার হয় বিমানবন্দরটি। ওই হামলায়ও অন্তত ১২ জন হতাহত হয়।
এদিকে রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।
সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা যায়। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে কার্যত স্থবির হয়ে পড়েছে ঢাকা-রিয়াদ রুটের বিমান চলাচল।
এ ছাড়া সৌদি আরবের গুরুত্বপূর্ণ আরেক বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) থেকে বিমান ওঠানামা বন্ধ থাকায় থেকে ঢাকা থেকে দাম্মামগামী নতুন কোনো ফ্লাইটও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন দাম্মামগামী যাত্রীরাও।