
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থেকে পিছু হটলেন ট্রাম্প, স্বস্তি পেল ভারত-চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩৬

নেহা বোরাকে ছেড়ে দিরেও অভিজিৎ দীপকে তোলা হবে আদালতে। ছবি: এনডিটিভি
ভারতের দিল্লির কনট প্লেসে শুক্রবার ‘জাতীয় পতাকা তোলা’ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সভাপতি নেহা বোরাকে হেফাজতে নিয়েছিল দিল্লি পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) ভোরে নেহা বোরাকে ছেড়ে দিলেও অভিজিৎ দীপকে এখনও পুলিশি হেফাজতে রয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিভঙ্গ হতে পারে—এই আশঙ্কায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস)-এর ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে। আজ তাকে ‘স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ (এসইএম) আদালতে তোলা হবে বলে জানা গেছে।
অন্যদিকে, ‘দিল্লি পুলিশ অ্যাক্ট’-এর ৬৫ ধারার অধীনে আটক নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মুক্তি দেয়া হয়েছে।
তবে সিজেপি-র আইনি বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎ দীপকে কোথায় আছেন তা আমরা জানিনা। আইনজীবীদের সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হয়নি।
শুক্রবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতের দিল্লির কনট প্লেস ও মান্ডি হাউসে জড়ো হন শত শত বিক্ষোভকারী। ককরোচ জনতা পার্টির ও বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মীরা পতাকা হাতে আকস্মিক বিক্ষোভে অংশ নেন। এ সময় শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তাদের দাবি, বিক্ষোভের অনুমতি না থাকা এবং জাতীয় পতাকা বিধি লঙ্ঘনের আশঙ্কায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
শুধু দিল্লি নয়, পতাকা হাতে বিহারের রাস্তায়ও শত শত মানুষ। ব্যারিকেড দিয়ে বাধা দেয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। বাক-বিতণ্ডায় জড়ান পুলিশ ও আন্দোলনকারীরা।
অভিজিৎ দীপকে ও নেহা বোরাকে আটকের প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিরোধী নেতারা। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আটকের কড়া সমালোচনা করেন। আর আটক দুই নেতার অবস্থান গোপন রাখার অভিযোগ তুলে তাদের মুক্তি দাবি করেন স্ট্যালিন।
এদিকে, ভারতে বাংলাদেশি স্টাইলে সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস ও তার মিত্ররা, এমন অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, ‘তারা বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে, সেই আদলে ভারতেও সরকার পরিবর্তন করতে চায়। সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই বলছে, সরকার পরিবর্তনের জন্য তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়েছে।’