
ফিলিপিন্সে ‘পেঁয়াজ সিন্ডিকেট’কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৪৪

আইসা নেত্রী নেহা বোরা। ছবি: সংগৃহীত
ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সিজেপির পতাকা তোলা কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করা হয়।
এর আগে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লিতে জাতীয় পতাকা ওড়াও মিছিল শুরুর আগে বাড়ি থেকেই তাকে তুলে নিয়ে যায় পুলিশ।
এদিকে পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কনট প্লেসে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সেন্ট্রাল পার্কের চারপাশের ইনার সার্কেলে মিছিল করছেন বিক্ষোভকারীরা। তারা সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তার পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানাচ্ছেন।
দিল্লি ও অন্যান্য জায়গায় শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা পরিস্থিতির ওপর নজর রাখছে। তিনি বলেন, ‘তাদের যা করার, তারা তা-ই করছে।’
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার পতাকা তোলার কর্মসূচি দিয়েছিল সিজেপি। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের পর তাদের আটক করা হয়। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এর আগের দিন আগে যন্তর মন্তরে বিক্ষোভে কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে দিল্লি পুলিশ।
শুক্রবার মিছিলের আগে দিল্লি পুলিশ দীপকের বাড়িতে গিয়ে তাকে কর্মসূচি না করার বিষয়ে একটি নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
নোটিশে আরও বলা হয়, প্রস্তাবিত পতাকা ওড়াও কর্মসূচির জন্য নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) অনুমতি নেয়া হয়নি। অনুমতি ছাড়া মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস