
টাইগারকে হত্যাচেষ্টায় বড় ‘মাফিয়া গ্যাং’, তদন্তে উঠে এল নিখুঁত পরিকল্পনার চিত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৭:০

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
রয়টার্স/ইপসোস-এর সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর কারণ হিসেবে দেখা যাচ্ছে, জ্বালানি তেলের উচ্চমূল্য নিয়ে মার্কিনিরা উদ্বিগ্ন এবং ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে তারা রিপাবলিকান পার্টিকে ‘শাস্তি’ দিতে প্রস্তুত বলেই মনে হচ্ছে।
চার দিন ধরে পরিচালিত এই জরিপে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মার্কিনি ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেন, যা দুই সপ্তাহ আগের তুলনায় এক শতাংশ পয়েন্ট কম এবং তার যেকোনো মেয়াদের প্রেসিডেন্সির মধ্যে সর্বনিম্ন পর্যায়।
আজ যদি কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে তারা কোন দলকে ভোট দিতেন—এমন একটি সাধারণ প্রশ্ন (যাকে ‘জেনেরিক ব্যালট’ বলা হয়) করা হলে, দেশব্যাপী জরিপে অংশগ্রহণকারী নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের বেছে নিয়েছেন।
রয়টার্স বলছে, ১২ পয়েন্টে ডেমোক্র্যাটদের এই এগিয়ে থাকাটা বর্তমান নির্বাচনী চক্রে সবচেয়ে বড় ব্যবধান, এটি মার্কিন প্রতিনিধি সভা ও মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে দলটির আশাকে আরও জোরালো করে তুলতে পারে।
আর রিপাবলিকানদের জন্য, যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকান কংগ্রেস প্রার্থীদের প্রতি সমর্থন কমে যাওয়ার বড় একটি কারণ হলো, আগের তুলনায় বেশিসংখ্যক নারী ভোটার ডেমোক্র্যাটদের বেছে নেওয়ার কথা বলেছেন। নারী ভোটারদের প্রায় ৫০ শতাংশ বলেছেন, তারা ডেমোক্র্যাটদের ভোট দেবেন। বিপরীতে ৩২ শতাংশ নারী রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
পুরুষ ভোটারদের সমর্থনও ডেমোক্র্যাটদের পক্ষে বেশি ছিল, তবে ব্যবধান ছিল তুলনামূলক কম।
সূত্র: রয়টার্স