
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেওয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৯:১৫

ভলোদিমির জেলেনস্কি ও ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য নেতা বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার তেল অবকাঠামোয় ইউক্রেনের হামলার কড়া সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির ঘোষণা দেন ডনাল্ড ট্রাম্প। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন জেলেনস্কি। মস্কোর ওপর চাপ কমানোর অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি অভিযোগ, রাশিয়ার ডিজেলের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সঙ্গে শনিবার ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার হামলার যোগসূত্র রয়েছে। ওই হামলায় তিন শিশুসহ ২০ জন নিহত হয়েছেন।
ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ডিজেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। ওই নির্বাচনে কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ বিরোধী ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বেছে নেয়ার সময় এসেছে।’ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ডিজেল জ্বালানির সংকট তৈরি করে তিনি (জেলেনস্কি) আমাদের কৃষক ও খামারিদের সমস্যায় ফেলতে চায়। কারণ, বিশ্বজুড়ে ডিজেলের বড় একটি অংশ সরবরাহ করে রাশিয়া।’
শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। শনিবার জেলেনস্কি বলেন, ট্রাম্পের এই ঘোষণা মস্কোকে আরও সাহসী করে তুলেছে। ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধের অবসানে গুরুতর আলোচনার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার রাশিয়া ডিজেল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেয়ার কথা জানিয়েছে। জেলেনস্কি বলেন, ‘আজ রাশিয়া ডিজেল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে জাপোরিঝঝিয়ার আবাসিক ভবনে পাঁচটি গ্লাইড বোমা ফেলে।’
তিনি আরও বলেন, ‘গত রাতের ঘটনা আবারও প্রমাণ করেছে, চাপ কিছুটা কমলেই রাশিয়া মনে করে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে, শহরগুলোতে বোমা ফেলতে পারবে। এ ক্ষেত্রে ভিন্ন ধরনের বার্তা দেয়া প্রয়োজন।’
সূত্র: রয়টার্স