
হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৯:১৪

নরওয়েতে নির্মাণাধীন গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল। ছবি: সংগৃহীত
প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমাতে এবং দেশের পশ্চিম উপকূল বরাবর ফেরিবিহীন মহাসড়ক গড়ে তুলতে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। 'রগফাস্ট' নামের ২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার গভীরে অবস্থিত হবে।
নরওয়েজীয় শব্দ 'রগাল্যান্ড' (অঞ্চলের নাম) ও 'ফাস্টফরবিনডেলসে' (স্থায়ী সংযোগ) মিলিয়ে টানেলটির নামকরণ করা হয়েছে। প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের কাজ ২০৩৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ২০১৮ সালে এর কাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালে তা সাময়িক বন্ধ ছিল। পরবর্তীতে নতুন পরিকল্পনায় ২০২১ সালের শেষ দিকে আবারও নির্মাণকাজ শুরু হয়।
শুধু যানবাহন চলাচলের উপযোগী এই টানেলে দুটি আলাদা সুড়ঙ্গ বা টিউব থাকবে, যার প্রতিটিতে থাকবে দুটি করে লেন। এর অন্যতম বিশেষত্ব হলো, সমুদ্রপৃষ্ঠের ২৬০ মিটার গভীরে টানেলের মাঝামাঝি স্থানে একটি 'ডাবল রাউন্ডঅ্যাবাউট' বা জোড়া গোলচত্বর থাকবে, যা নরওয়ের ক্ষুদ্রতম পৌরসভা কিটসয় দ্বীপের সংযোগকারী টানেলের সঙ্গে যুক্ত হবে।
দুই প্রান্ত থেকে একসঙ্গে খননকাজ চলা এই টানেলটির ঠিক মাঝখানে মাত্র ৫ সেন্টিমিটার ত্রুটিসীমায় (মার্জিন অব এরর) মিলিত হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই নিখুঁত পরিমাপের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ লেজার স্ক্যানার, যা প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্য সংগ্রহ করে টানেলের একটি 'ডিজিটাল টুইন' তৈরি করছে। এ ছাড়া টানেলের ভেতরে বায়ু চলাচল স্বাভাবিক রাখতে কিটসয় পর্যন্ত বিশেষ ভেন্টিলেশন পাইপ ও ফ্যান এবং নিরাপত্তার জন্য ক্যামেরা, রাডার ও তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থা থাকছে। তবে সমুদ্রের এত গভীরে পাথরের ফাটল বন্ধ করে লোনা পানি চুইয়ে পড়া ঠেকানোই প্রকৌশলীদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নরওয়ের ১,১০০ কিলোমিটার দীর্ঘ ই-৩৯ উপকূলীয় মহাসড়ক সংস্কারের একটি বড় অংশ এই রগফাস্ট। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পারাপারসহ ২১ ঘণ্টা সময় লাগে। রগফাস্ট চালু হলে বার্গেন ও স্টাভাঞ্জার শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে। প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েন জানান, এটি স্থানীয় অর্থনীতি, মৎস্যশিল্প এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জাপানের 'সেইকান' (গভীরতা ২৪০ মিটার) এবং ইংল্যান্ড-ফ্রান্সের 'চ্যানেল টানেল' (গভীরতা ১১৫ মিটার) কেবল রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। তাই দীর্ঘতম ও গভীরতম সমুদ্রগর্ভস্থ সড়ক টানেল হিসেবে রগফাস্ট গড়তে যাচ্ছে নতুন বিশ্বরেকর্ড।