
গাজায় ইসরাইলি হামলায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৮:২৩

ধনকুবের ওয়ারেন বাফেট। ছবি: সংগৃহীত
মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট গত ৪৮ বছর ধরে সাধারণ পানি পান করেন না। সম্প্রতি এক পডকাস্টে এমনটা জানিয়েছেন আরেক ধনকুবের বিল অ্যাকম্যান।
প্রশ্ন হলো, তাহলে ওয়ারেন বাফেট বেঁছে আছেন কীভাবে? সেই রহস্যও ফাঁস করেছেন হেজ ফান্ড ব্যবস্থাপক বিল অ্যাকম্যান। তিনি জানিয়েছেন, পানির পরিবর্তে বাফেট তার পছন্দের পানীয় চেরি কোক পান করেন।
সাক্ষাৎকারে বাফেটের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অ্যাকম্যান বলেন, একবার নৈশভোজে বাফেটকে সাধারণ পানি কিংবা স্পার্কলিং ওয়াটার পান করার প্রস্তাব দেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাফেট তাকে জানান, প্রায় পাঁচ দশক ধরে তিনি পানি পান করেন না। বরং তার পছন্দের কোমল পানীয় চেরি কোক পান করেন।
খাদ্যাভ্যাস ও পানীয়ের ক্ষেত্রে ব্যতিক্রমী পছন্দের জন্য পরিচিত বাফেট। জানা গেছে, প্রতিদিন তিনি প্রায় পাঁচ ক্যান কোকাকোলা পান করেন। ২০১৫ সালে ফরচুন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে রসিকতা করে বাফেট বলেছিলেন, প্রতিদিন তার গ্রহণ করা ২ হাজার ৭০০ ক্যালরির প্রায় এক-চতুর্থাংশ আসে কোকাকোলাজাতীয় পানীয় থেকে।
বাফেটের কোমল পানীয় পানের এমন অভ্যাস থেকে স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে এনেছে—কেউ যদি পানি পান না করে দীর্ঘদিন কোমল পানীয় পান করেন, তাহলে তার শরীরে কী প্রভাব পড়তে পারে?
পানি পান না করলে শরীরে কী হতে পারে?
মানবদেহের প্রায় প্রতিটি কার্যক্রমের জন্য পানি অপরিহার্য। চা, কফি ও দুধের মতো পানীয় থেকেও শরীরে তরল পদার্থের চাহিদা পূরণ হয়। তবে সাধারণ পানির পরিবর্তে চিনিযুক্ত কোমল পানীয় পান করার অভ্যাস স্বাস্থ্যকর নয়। পর্যাপ্ত পানি পান না করলে শরীরে যেসব সমস্যা দেখা দিতে পারে।
পানি পান করা কেন জরুরি?
মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে পানি। শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি শরীরের বিভিন্ন অংশে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দিতে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে, অস্থিসন্ধি সচল রাখতে এবং প্রস্রাব ও মলত্যাগের মাধ্যমে শরীর থেকে বর্জ্য অপসারণে সাহায্য করে।
এছাড়া হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখা এবং শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, পর্যাপ্ত পানি পান করলে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন প্রতিরোধ করা সম্ভব।
তবে প্রতিদিন সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পানি পান করার কোনো একক নিয়ম নেই। বয়স, শারীরিক পরিশ্রম, আবহাওয়া, স্বাস্থ্যগত অবস্থা এবং অন্যান্য বিষয়ের ওপর শরীরের পানির চাহিদা নির্ভর করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অতিরিক্ত তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে সারা দিন শরীরে পর্যাপ্ত পানির জোগান নিশ্চিত করা। শরীরের পানির চাহিদা পূরণে সাধারণ পানি এখনো অন্যতম স্বাস্থ্যকর উপায়।
সূত্র: এনডিটিভি