
রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ঐতিহাসিক: গাম্বিয়ার আইনজীবীদলের প্রধান
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২২:৪৩

লন্ডনে মিয়ানমার দূতাবাসের বাইরের ছবি
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর লন্ডনে মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাশেকে (প্রতিরক্ষা উপদেষ্টা) বহিষ্কার করেছে যুক্তরাজ্য। তলব করা হয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।
এছাড়া এ রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।
এর আগে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় আইনি লড়াইয়ে আইসিজেতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশ যুক্ত হয়েছিল।
রায়ের পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি।
প্রাসঙ্গিক: