
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:২৬

সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট বৃহস্পতিবার (১২ নভেম্বর) বৈঠকে বসছেন। দেশটির কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অংশ নেবেন তারা।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর যৌথ বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে নেতানিয়াহুর সামরিক সচিব গাই মার্কিজানোও উপস্থিত থাকবেন। তবে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।
এর আগে বুধবার নিয়মিত গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং নিশ্চিত করতে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ কামনা করেন আইজেনকোট। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইনপ্রণেতা হিসেবে এবং পার্লামেন্টে আনুষ্ঠানিক বিরোধীদলীয় নেতা না থাকায় তিনি নিয়মিত গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি জানান।
এমন সময় আইজেনকোটের এই দাবি সামনে এলো, যখন ইরানে সামরিক অভিযান চালানোর বিষয়ে নেতানিয়াহুর আগ্রহের খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে জরুরি নয়—এমন কোনো সামরিক পদক্ষেপ না নিতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন আইজেনকোট। বিরোধী নেতার দাবি, এ ধরনের পদক্ষেপ ইসরাইলের গণতন্ত্রের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ ডেকে আনতে পারে।
এদিকে নেসেটের গুরুত্বপূর্ণ দুটি কমিটির নিয়ন্ত্রণ নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের জোট। তবে পার্লামেন্টে প্রভাব বাড়লেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে পারেননি তিনি। অতি-ধর্মীয় দল ও আরব দলগুলোর সমর্থন নিয়ে জটিল হচ্ছে জোটের হিসাব।
বুধবার (১১ নভেম্বর) সংসদীয় বিন্যাস কমিটির সিদ্ধান্তে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির অস্থায়ী প্রধান হচ্ছেন আইজেনকোটের জোটের আভিগদর লিবারম্যান। আর অর্থ কমিটির দায়িত্ব পেয়েছেন লিরান আভিসার বেন-হোরিন। এই দুই কমিটির নিয়ন্ত্রণ পাওয়ায় সংসদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে প্রভাব বাড়ল নেতানিয়াহুবিরোধী জোটের।
তবে সংসদীয় নিয়ন্ত্রণ বাড়লেও সরকার গঠনের পথ এখনো পরিষ্কার নয়। নির্বাচনে আইজেনকোটের জোট পেয়েছে ৪৮ আসন। নেতানিয়াহুর পক্ষে থাকা দলগুলোর আসন ৫৩। বাকি ১৯ আসন আরব দলগুলোর। সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতা পেতে আইজেনকোটকে হয় অতি-ধর্মীয় দলগুলোর সমর্থন নিতে হবে, নয়তো আরব দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে।
কিন্তু দুই পথেই রয়েছে বাধা। অতি-ধর্মীয় দলগুলো আইজেনকোটের সর্বজনীন সামরিক সেবার নীতির সঙ্গে একমত নয়। অন্যদিকে, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন জোটের নেতা ইয়ার গোলান। তবে জোটের অন্য নেতারা আরব দলগুলোকে সরকারে অংশীদার করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এতে করে সরকার গঠনের কৌশল নিয়ে আইজেনকোটের জোটের মধ্যেই মতপার্থক্য দেখা দিয়েছে।