
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনতে চুক্তি স্বাক্ষর কাতারের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২:৭

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ০
ইতালির সিসিলি দ্বীপের উপকূলে পরপর ১২ বার মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এসব ভূমিকম্পের পর সুনামির আতঙ্কে পালেরমো ও মেসিনা শহরের স্কুল ও সরকারি ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ০, যা স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হয়। এর আগে, বেলা ১১টা ৫১ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়। সব মিলিয়ে এদিন অন্তত ৩ মাত্রার আরও ১০টি কম্পন রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের উপকেন্দ্র ছিল এওলিয়ান দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে দক্ষিণ টিরেনিয়ান সাগরে।
সুনামির কমলা সতর্কতা জারির পরপরই পালেরমো ও মেসিনা শহরের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন ধসে পড়ার ভয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সম্ভাব্য কাঠামোগত ক্ষতি নিরূপণে কর্তৃপক্ষ ইতোমধ্যে ভবনগুলো পরীক্ষা করে দেখছে। এছাড়া যেকোনো মুহূর্তে আরও আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, ভূমধ্যসাগরের তলদেশে থাকা ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান টেকটোনিক প্লেটের ক্রমাগত চাপের কারণেই সিসিলির আশপাশে এই মুহুর্মুহু কম্পনের সৃষ্টি হয়েছে।
ইতালীয় ভূকম্পনবিদ নিকোলা আলেসান্দ্রো পিনো জানান, ইউরেশিয়ান প্লেটের ওপর আফ্রিকান প্লেটের এই চাপের কারণে পরিচিত এই ভূকম্পন অঞ্চলটি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সূত্র: ডেইলি মিরর