
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:০

সাত মাসেও নিয়ন্ত্রণহীন হাম। লাগাম টানতে দ্বিতীয় ধাপের টিকাদানের মধ্যেই আক্রান্ত এখনও প্রতিদিন হাজারের বেশি। যদিও চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্তের সংখ্যা না কমলেও, কমতে শুরু করেছে জটিল রোগীর সংখ্যা। এখন কেবল প্রয়োজন অভিভাবকদের সচেতনতা। এছাড়া টিকার ৯৫ শতাংশ কাভারেজ নিশ্চিত করা গেলে হাম নির্মূল সম্ভব বলে জানান চিকিৎসকরা।
মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সাত মাস ধরেই নিয়ন্ত্রণহীন হাম। অতিসংক্রামক এ ভাইরাসে প্রাণ গেছে সাড়ে এগারোশ'র বেশি শিশুর। আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৪ হাজারের বেশি রোগী।
বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই নেয়া হয়নি টিকা। আর যাদেরও দুই ডোজ টিকা নেয়া আছে তারা সংক্রমিত হচ্ছে আক্রান্তদের সংস্পর্শে এসে।
চিকিৎসকরাও বলছেন, প্রথমধাপে টিকা কাভারেজ সম্পূর্ণ না হওয়ায় আবারও রোগীর সংখ্যা বেড়েছে। তবে, হামে আক্রান্তের সংখ্যা না কমলেও, জটিল রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলে জানান এ চিকিৎসক।
শুধু সরকার নয় টিকা নেয়ার ব্যাপারে অভিভাবকদেরও সচেতনতার তাগিদ চিকিৎসকের। বলেন, টিকার ৯৫ শতাংশ কাভারেজ নিশ্চিত করা গেলে নির্মূল হবে হাম।
হামের সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় ধাপে দেশব্যাপী টিকাদান শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। একটানা টিকাদান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।