
শিক্ষার্থীর কেনা আইফোন নিয়ে গেলেন এসআই, সঙ্গে নিলেন ১৭ হাজার টাকা ঘুষ!
প্রতিবেদক, মোংলা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:৫৯

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: সংগৃহীত
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
উদ্ধার জেলেরা হলেন: মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। উদ্ধার জেলেদের পরিবারে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ড জানায়, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের বনদস্যু সম্রাট বাহিনী শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে, ১১ অক্টোবর দুপুর ২টায় কোস্টগার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে চলে গেলে ওই এলাকা থেকে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশে নির্যাতন করে।