
আইএমএফের নতুন ঋণ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত, আশাবাদী বাংলাদেশ
কামরুল হাসান সবুজ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৯

আগামী ১০ থেকে ১৫ বছরে বিশ্বজুড়ে তীব্র কর্মসংস্থান সংকটের আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এ সময়ে ১২০ কোটি তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও কাজ পাবে মাত্র ৪০ কোটি। ফলে প্রায় ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি তৈরি হতে পারে।
শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের পঞ্চম দিনে এক অধিবেশনে অংশ নিয়ে এ আশঙ্কার কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ বছরে বিপুলসংখ্যক তরুণ কর্মবাজারে প্রবেশ করবে। তবে তাদের তুলনায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে অনেক কম। এতে বিশ্বজুড়ে বড় ধরনের কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে।
এ সংকট মোকাবিলায় সরকারি অর্থায়নের পাশাপাশি প্রযুক্তি, কৃষি ও অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।