
চিংড়ি রফতানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২২:৫৮

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ফাইল ছবি
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের ডেটাবেজ সার্ভার, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ১১জি থেকে ১২সি এবং ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার ওরাকল ১১জি থেকে ১৯সি সংস্করণে উন্নীত করা হবে।
এ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এ জন্য আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গ্রাহকদের মধ্যে পর্যাপ্ত প্রচার-প্রচারণা অব্যাহত রাখার শর্তে ব্যাংকটিকে এ অনুমতি দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।