
অক্টোবরের ১৩ দিনেই দেশে এলো ১৪০ কোটি ডলার রেমিট্যান্স
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২২:২

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের (আরএমএ) গভর্নর মিস ইয়াংচেন ছোগিয়েল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় গভর্নর সার্কফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আর পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে। উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ বলে জানায়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং রয়্যাল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর মিস উগিয়েন চৌদেন উপস্থিত ছিলেন।